তরুণীর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়

১২ জুন ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের গ্রেপ্তার দুই সদস্য

অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের গ্রেপ্তার দুই সদস্য © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ডেকে নিয়ে তরুণীর সঙ্গে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়  ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের গাজী মেম্বার বাড়ির মৃত আমির হোসেনের ছেলে মো. ইমন (২১) ও একই গ্রামের চাঁন মিয়া মহুরী বাড়ির তাজুল ইসলাম সজিব (২০)।

সোমবার (১২ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

আরো পড়ুন: ক্যাম্পাসে জাবি ছাত্রীকে যৌন হেনস্তা পুলিশের, সঙ্গে অবৈধ সামগ্রী

এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, মো. আব্দুল আজিজ নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন ইমন ও সজিব তাকে মারধর করেছে। তারা এক তরুণীর বাড়িতে ঢুকিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করেছে।

তিনি জানান, পরবর্তীতে আরও চাঁদা দাবি করে। জেলা গোয়েন্দা পুলিশ অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।  একইসঙ্গে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসপি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬