‘৩৫ চাই’ আন্দোলনের ১০ নেতাকর্মী কারাগারে

১২ জুন ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন © ফাইল ছবি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গ্রেপ্তার ১০ আন্দোলনকারীকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাঈদ বাচ্চু, শরীফুল হাসান শুভ, আব্দুর রহমান, তাসনিমুল হাসান অর্ণব, রাকিবুল হাসান, জাকির হোসেন, আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, রোকন হোসেন ও মামুন রশিদ রতন।

আরো পড়ুন: আ’লীগের ইশতেহার বাস্তবায়ন চান ৩৫ আন্দোলনকারীরা, আস্থা নেই আশ্বাসে

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফ নেওয়াজ রোববার (১১ জুন) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানির দিন সোমবার ধার্য করার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence