ছাত্র পরিষদের নেতা সাইফুলকে ‍সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১০ জুন ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন © সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের খুলনার তেরখাদা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলামকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) বিকেলে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় সাইফুলের মা ও ভাই সেখানে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে সাদা পোশাকে ৮-১০ জন সাইফুল ইসলামকে মাইক্রোবাসে তোলে। স্থানীয়রা মাইক্রোবাসের সঙ্গে থাকা মোটরসাইকেলে তেরখাদা থানার এসআই অনুপ কুমারকে শনাক্ত করতে সক্ষম হন।

এ সময় বিদ্যালয়ের মাঠে সাইফুলের বড় ভাই বায়োজিদ শেখ, স্থানীয় দোকানদার সাজ্জাদ, সাব্বির, মুনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তেরখাদা থানায় যোগাযোগ করলেও। তবে তারা কিছু জানে না বলে জানায়। পরে এসআই অনুপ কুমারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা নিয়ে গেছে সাইফুলকে।

সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শুক্রবার সকাল ১০টায় সাইফুল ইসলামের মা ও ভাই বায়জিদকে নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাই আমরা। পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তারা জানান, সাইফুল নামে কাউকে তারা গ্রেপ্তার করেননি। সাইফুলকে তুলে নেওয়ার ৪৫-৫০ মিনিট পর্যন্ত তার মোবাইল ফোন চালু ছিল। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম সাংবাদিকদের বলেন, অভিযোগটি শুনেছেন। কিন্তু এ বিষয়ে তিনি কিছু জানেন না। এসআই অনুপ কুমার সাংবাদিক পরিচয় শুনে কল কেটে দেন। পরে ফোন বন্ধ পাওয়া গেছে।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close