সাইকেল নিয়ে তর্ক, স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

০৮ জুন ২০২৩, ০৮:৪৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সাইকেল চালানো নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত সিহাব আলি (১৭) উপজেলার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে। দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন সকালে সিহাব শেরপুর বান্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় সাইকেল চালানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। পরে বিকেলে তাকে হাটখোলা বাজারে পেয়ে পিটিয়ে হত্যা করে তারা। 

স্থানীয় দোকানি মো. ঈমান আলি বলেন, বিকেলের দিকে আমার দোকানে এসেছিল সিহাব। পরে সন্ধ্যায় শুনলাম সিহাবকে পিটিয়ে হত্যা করেছে শেরপুত ভাণ্ডার গ্রামের কয়েকজন যুবক। হাসপাতালে যাচ্ছি সিহাবকে দেখতে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬