সন্ত্রাসীদের হামলায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসাছাত্র নিহত

০৫ জুন ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জুন) ভোরে উখিয়া কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লক এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে একদল দুর্বৃত্ত একত্রিত হয়ে মাদ্রাসাছাত্র বশিরকে বাড়ি থেকে বের করে গুলি করে। পরে এপিবিএন ও থানা পুলিশের টিম ঘটনাস্থল থেকে বশিরকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক বশিরকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close