দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

২৭ মে ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© ফাইল ছবি

ঢাকার জেলার সাভারে সেলফি পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় শিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও তার মেয়েসহ আরও দুইজন। এ ঘটনায় সেলফি পরিবহনের দুটি বাস জব্দ ও একটির চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ২ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক নিহতের মামা হযরত আলী ও তার মেয়ে সুমাইয়া আক্তার।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী শিলা আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি কোরআনের হাফেজা। 

শোভন হোসেন নামে এক প্রতক্ষ্যদর্শী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের পাশে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী লেনে একটি সেলফি পরিবহনের বাস দাড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনের বাস সামনেরটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় দুই বাসের মাঝে পড়ে মোটরসাইকেল আরোহী হজরত আলীসহ তার ভাগ্নি শিলা ও মেয়ে সুমাইয়া আক্তার ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। 

এ সময় শিলা একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে। পরে সেলফি পরিবহনের দুটি বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে। আমরা বাস দুটি থানায় এনেছি। এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence