স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবকের ফাঁসির আদেশ

১৫ মে ২০২৩, ০৫:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© সংগৃহীত

ঝিনাইদহে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ মে) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পুর্ব পাড়ার মৃত মন্তেজ আলীর ছেলে বাদশা মিয়া (২২), খাজুরা জোয়ার্দ্দার পাড়ার মন্টু মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) ও খাজুরা শেখ পাড়া গ্রামের জাফর উদ্দিনের ছেলে মন্নু মিয়া (২২)।

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেণির স্কুলছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়। সেসময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে তামান্না পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২ টার দিকে ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 

দীর্ঘ ৪ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত বাদশা, রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেয়। একই সঙ্গে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম
  • ১৫ এপ্রিল ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬