বোরহানউদ্দিনে ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

০৮ মে ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোট ১৪৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।  সোমবার (৮ মে) বেলা ১২ টার দিকে উপজেলা হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি। 

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি- এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নাই। তাই কোমলমতি শিশুদের যত্নসহকারে শিখাতে হবে। এরাই আগামী প্রজন্মের ধারক ও বাহক। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আমজাদ হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence