ব্যানারে নাম না থাকায় মৎস্য কর্মকর্তাকে হুমকি ভাইস চেয়ারম্যানের

০৬ মে ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
অভিযুক্ত ভোলার লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন

অভিযুক্ত ভোলার লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন © ফাইল ছবি

ভোলার লালমোহনে জেলেদের মাঝে জাল ও অন্যান্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধর ও অফিসের দোতলা থেকে নিচে ফেলে দেয়ার হুমকি এবং অশ্লীল ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ভোলার লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন। গত বুধবার (০৩ মে) মোবাইল ফোনে এ হুমকি দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস। বুধবার একই উপজেলার লর্ড-হার্ডিঞ্জ ইউনিয়নের জেলে পল্লীর ১৩০জন জেলের মাঝে জাল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। 

শুক্রবার লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে ভোলার লালমোহন উপজেলার জেলেদের জন্য জাল ও প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ হয়। ওই বরাদ্দ সামগ্রী বিতরণের অংশ হিসেবে গত বুধবার ওই উপজেলার লর্ড-হার্ডিঞ্জ ইউনিয়নের জেলে পল্লীর ১৩০ জেলেদের মাঝে জাল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের দিন ধার্য করা হয়।

 স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় সংসদ সদস্যসহ তিনজনের নাম সম্বলিত ব্যানার তৈরি করে তার উপস্থিতে জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। ওই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের নাম না থাকায় তিনি ফোন করে বিষয়টি জানতে চান।  

সংসদ সদস্যের নির্দেশনায় ব্যানারটি তৈরি করা হয়েছে একথা তাকে একাধিকবার বলার পরেও তিনি আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর এবং অফিসের দোতলা থেকে ফেলে দেয়ার হুমকি দেন। পরে তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়কে জানিয়েছি। তার হুমকি ধামকিতে কর্মস্থলে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানিয়েছেন মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন জানান, অনুষ্ঠানের ব্যানারে নাম না দেখে আমি তার কাছে জানাতে চেয়েছি। এ নিয়ে তিনি আমার সাথে অশোভন আচরণ করেছেন। এরপর তার সাথে আমার কথার তর্ক হয়েছে। তবে কোন হুমকি ধামকির অভিযোগ সঠিক নয়।  

আর লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল জানান, বিষয়টি উপজেলা মৎস্যকর্মকর্তা আমাকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence