বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়াল মাউশি

৩০ মার্চ ২০২৬, ১২:২৬ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার ডিএমএস (DMS) অ্যাপে আপলোডের সময়সীমা পুনরায় বাড়ানো করেছে। সোমবার (৩০ মার্চ) অধিদপ্তর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং- এর নির্দেশনানুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার DMS অ্যাপে আপলোড করার সময়সীমা ইতিপূর্বে বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখনও উক্ত কার্যক্রম সম্পন্ন করেননি।

এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১২ এপ্রিলের মধ্যে বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার DMS অ্যাপে আপলোড সম্পন্ন করে পরিদর্শন কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, উক্ত সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ক্যালেন্ডার আপলোড ও পরিদর্শন কার্যক্রম শুরু করতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি অতীব জরুরী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

 ‘ঢাবি এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বরাদ্দ দেবে ইউজিসি, আড়াই মাসেও চাহিদাপত্র পাঠায়নি র…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬