বিষাক্ত মদপানে রুয়েট শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

২৪ এপ্রিল ২০২৩, ১২:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
মদপানে তিনজনের মৃত্যু হয়েছে

মদপানে তিনজনের মৃত্যু হয়েছে © সংগৃহীত

কুষ্টিয়ার বিষাক্ত মদ পান করে প্রকৌশল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৪ এপ্রিল) ভোরে তারা মারা যান বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাসিন্দা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত উল্লাহ শিপু (২৬), সদর উপজেলার বড় আইলচারা এলাকার মো. শাহিন (৪৭) ও মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মো. রতন (২১)।

চিকিৎসক তাপস কুমার জানান, রোববার রাতে বিভিন্ন এলাকায় বিষাক্ত তরল পদার্থ পান করে আশঙ্কাজনক অবস্থায় একে একে আট জন রোগী হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। অসুস্থ পাঁচজনের অবস্থাও ভালো নয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬