ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

০৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
তালিকাভুক্ত মাদককারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা

তালিকাভুক্ত মাদককারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা © সংগৃহীত

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। পুলিশ জানিয়েছে, তিনি একজন চিহ্নিত মাদককারবারি।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে আটক ছাত্রলীগ নেতাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। 

তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে।

আরও পড়ুন: তিন ছাত্রকে মারধরের ৫ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি পাবিপ্রবি

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই বাবুল এর নেতৃত্বে বোয়ালমারী থানা পুলিশের একটি টিম উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে মাদকদ্রব্য বহনকারী একটি মোটরসাইকেল-সহ তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একজন চিহ্নত মাদককারবারি, ২০১৮ সালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার এ ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ছাত্রলীগে কোনও মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারে না। আমরা জোহার ইয়াবাসহ গ্রেফতারের কথা শোনা মাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close