স্কুলছাত্রীকে নিয়ে উধাও প্রেমিকের বন্ধু, হাসানের ঠায় কারাগারে

০৭ এপ্রিল ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
অপহরণের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে

অপহরণের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে © প্রতীকী ছবি

প্রেমিকাকে আনার জন্য বন্ধুকে পাঠিয়েছিলেন। তবে বন্ধুই প্রেমিকাকে নিয়ে উধাও হয়ে গেছেন। পরে মায়ের দায়ের অপহরণ মামলায় কারাগারে ঠায় হয়েছে প্রেমিকের। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদীতে।

মামলার অভিযোগে বলা, মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামের সিরাজ সরদারের ছেলে হাসানের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে অভিভাবকেরা অন্যত্র বিয়ে ঠিক করেন ছাত্রীর। কিন্তু অস্বীকৃতি জানিয়ে হাসানের সঙ্গে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাসান বন্ধু তেরচর গ্রামের শওকত হোসেনকে পাঠায়। 

পরে শওকত ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। হাসানের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখে। পুলিশ হাসানকে আটক করলে তিনি বিষয়টি স্বীকার করেন।বুধবার রাতে ছাত্রীর মা মামলা করেন। পরে হাসানকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রীর মা জানান, তাঁর মেয়ে এসএসসি পরীক্ষা দেবে। প্রেমের বিষয়টি জানতে পেরে বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু হাসান কৌশলে বন্ধুকে দিয়ে মেয়েটিকে নিয়ে যান। জানতে পেরে তাদের আসামি করে মামলা করেছেন। 

মুলাদী থানার ওসি তুষার কুমার মণ্ডল বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মা মামলা করেছেন। হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে উদ্ধার ও শওকতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close