নর্থ সাউথ শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই চালক রিমান্ডে

০২ এপ্রিল ২০২৩, ০৪:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
সানজিদা আক্তার তামান্না

সানজিদা আক্তার তামান্না © টিডিসি ফটো

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্নার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক চালক শামীমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, নিহত তামান্না ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে থাকেন। তার বাবার নাম আবু তাহের। শুক্রবার (৩১ মার্চ) রাতে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা ছিটকে পড়েন। এসময় কাভার্ডভ্যান  সানজিদাকে চাপা দিয়ে চলে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সায়েম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন।

মৃত তামন্নার বড় ভাই মো. সায়েম আরও জানান, ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল বোনের। কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছিল। ঈদের পরে সেই ছেলে দেশে আসলে বিয়ের দিন তারিখ ফাইনাল করার কথা ছিলো। কিন্তু এখন সে সবই শেষ!

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জু…
  • ২৫ মার্চ ২০২৬
চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশে একমত সবাই, ৩৫ করার প্রস্তাব
  • ২৫ মার্চ ২০২৬
বিশ্ববাজারে সোনার দামে টানা ১০ দিনের পতন, দেশে ভরি কত?
  • ২৫ মার্চ ২০২৬
ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে য…
  • ২৫ মার্চ ২০২৬
আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
  • ২৫ মার্চ ২০২৬
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় এক জেলায় আহত ৫৫
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence