ইডেন ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আ.লীগ নেতার আত্মসমর্পণ

৩০ মার্চ ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস © ফাইল ছবি

ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা বেগম হ্যাপির আদালতে আত্মসমর্পণ করেন কতিনি।

আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন মোনায়েম। এ বিষয়ে শুনানি হবে। বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান আলী এ তথ্য জানিয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি মোনায়েমের ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী।

মোনায়েম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অন্য আসামিরা হলেন- জেমসের বাবা আব্দুল ওহাব ও ভাই জাকির হোসেন।

এজাহারে বলা হয়েছে, ইডেন কলেজে পড়াশোনা করার সময় কলেজছাত্রী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন মোনায়েম। একপর্যায়ে বিয়ের প্রলোভনে লালবাগের রসুলবাগের ভাড়া বাসায় একাধিকবার নিয়ে ধর্ষণ করেন মোনায়েম। এ অবস্থায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি মোনায়েমকে জানালে বাচ্চা নষ্ট করতে চাপ দেন। বাধ্য হয়ে বিষয়টি তার বাবা-ভাইকে জানান। কিন্তু তারাও বাচ্চা নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে না দিয়ে গত ৩ ফেব্রুয়ারি মোনায়েমের সঙ্গে অন্য মেয়ের বিয়ে দেন।

ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence