বাড়িতে নিয়ে নার্সিংয়ের ছাত্রীকে ধর্ষণ আইডিয়াল ছাত্রের

২৫ মার্চ ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
রাজবাড়ীতে নাসিংয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

রাজবাড়ীতে নাসিংয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

রাজবাড়ী নাসিং কলেজের এক শিক্ষার্থীকে (২০) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি করেছেন।  শনিবার (২৫ মার্চ) রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম পটুয়াখালীর বাসিন্দা। জানা গেছে, তিনি রাজবাড়ী আইডিয়াল কলেজের ছাত্র। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

ছাত্রী জানান, জাহিদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ৬ মার্চ জেলা শহরের সজ্জনকান্দা কবর স্থানের বাড়িতে বেড়াতে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, তাকে বিয়ের জন্য চাপ দিলে নানারকম অজুহাত দেখান। খুন, জখমের হুমকী-ধমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন ছাত্রী। উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence