ফোনে কথা বলার পর ট্রেনের নিচে ঝাপ ছাত্রীর

২৫ মার্চ ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক ছাত্রী

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক ছাত্রী © প্রতীকী ছবি

গোপালগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে মুন্নী খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় সে।

মুন্নী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে। সে মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিরোজ আলম পরিবারের বরাতে জানান, মেয়েটি আলফাডাঙ্গার বড়ভাগ থেকে কাশিয়ানীর খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিলেন। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে তার মৃত্যু হয়। 

স্থানীয় একাধিক সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, কাশিয়ানীর একটি গ্রামের এক ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ফোনের ডায়ালেও ছেলেটির নম্বর পাওয়া গেছে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close