ছেলেকে ধরিয়ে দিতে স্ট্যাটাস, লাখ টাকা পুরস্কার দেবেন বাবা

২৫ মার্চ ২০২৩, ১১:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাবা আব্দুল মোমেন শাহ

ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাবা আব্দুল মোমেন শাহ © সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার এক ব্যবসায়ী ছেলেকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। ছেলেকে ধরিয়ে দিতে পারলে লাখ টাকা পুরস্কার দেবেন বলে তিনি জানিয়েছেন।

আব্দুল মোমেন শাহ নামের ব্যবসায়ী মঙ্গলবার (২১ মার্চ) ফেসবুক অ্যাকাউন্টে থানায় করা জিডি ও ছেলের পরিচয়পত্রের ছবিসহ স্ট্যাটাস দেন। তার বাড়ি উপজেলার শাহাপাড়ায়। এর আগে গত ৮ মার্চ নিখোঁজের বিষয়ে নীলফামারীর সৈয়দপুর থানায় জিডি করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মোমেন শাহ লিখেছেন, তার ছেলে ব্যবসা দেখাশোনা করতেন। তার দুর্বলতার সুযোগে ব্যবসাপ্রতিষ্ঠান ও এলাকার কিছু মানুষের কাছ থেকে ৪০-৫০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। কেউ তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে এক লাখ টাকা।

এ ব্যবসায়ী বলেন, ছেলে নাহিদ হাসান আশা এক কোটি টাকা নামিয়ে দিয়েছে। পরে জমি বিক্রি করে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করি। তাকে মাদক নিরাময় কেন্দ্রেও রেখেছি। বেরিয়ে আসার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। ভেবেছিলাম ভালো হয়ে গেছে। সে আবার ধোঁকা দিয়ে গত ৭ মার্চ প্রায় ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। শুনেছি সে চট্টগ্রামে আছে।

সৈয়দপুর থানার এসআই মো. আবু তারেক দিপু বলেন, ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার ছেলেকে খোঁজ নেওয়া হচ্ছে।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence