সাংবাদিক সামির ভাইয়ের ওপর হামলা, বিবৃতি মার্কিন দূতাবাসের

২৪ মার্চ ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
 মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © ফাইল ফটো

সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনূর আহমেদ খানের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে মিরপুরে নিজ বাসায় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে।

শুক্রবার (২৪ মার্চ) এ বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান সিলার ওই বিবৃতিতে বলেছেন, যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনূর আহমেদ খান গত সপ্তাহে তার মিরপুরের বাসার সামনে যে আক্রমণের শিকার হয়েছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্র দূতাবাস অবগত আছে। আমরা মি. খানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি সঠিক বিচারের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার এক পোস্টে সামি দাবি করেন, গত ১৭ মার্চ সন্ধ্যায় চার দুষ্কৃতকারী তার ছোট ভাই মাহিনূরকে পশ্চিম শেওড়াপাড়ার বাসার সামনে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। মাহিনূর তার বাসার নিচে মুদি দোকান থেকে কিছু প্রয়োজনীয় দ্রব্য কিনতে বেরিয়েছিলেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দৈনিক বাংলাকে বলেন, ‘১৭ মার্চ রাতে ঘটনার সংবাদ পেয়েই পুলিশ পাঠানো হয়। মাহিনূর আহমেদ খানের কাছে ঘটনাটি বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে লিখিত অভিযোগ করতে বলা হয়। তবে তিনি তখন কোনো অভিযোগ করেননি।

ওসি আরও বলেন, তারপরও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত। শুক্রবার বিকেলে মাহিনূর আহমেদ খান লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। উনি আসলেই অভিযোগ নেয়া হবে।

ট্যাগ: হামলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close