জবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৮ 

১৩ মার্চ ২০২৩, ০৪:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দিনাজপুরের স্বপ্নপুরী রিসোর্টে

দিনাজপুরের স্বপ্নপুরী রিসোর্টে © টিডিসি ফটো

দিনাজপুর স্বপ্নপুরী নামক রিসোর্টে ঘুরতে গিয়ে গতকাল হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হন জবির ১২ জন শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থীদের করা মামলায় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৩ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান। তিনি জানান, রাতে মামলার পরপরই আমাদের অভিযান শুরু হয়। এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল আহত শিক্ষার্থীরা বাদী হয়ে এ মামলা করেন। 

গতকাল রবিবার রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত ‘স্বপ্নপুরী’ পার্কে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় জবি শিক্ষার্থীরা। পার্কে কর্মরত স্টাফরা এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে ওই শিক্ষার্থীর অন্য বন্ধুরা প্রতিবাদ করে। এসময় পার্কের কর্মীরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করলে ১২ জন শিক্ষার্থী আহত হন।

ঘটনাস্থল থেকে জবি অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আমাদের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের (স্টাফ) সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিতভাবে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আঘাত করে। আমাদের ১২ জন শিক্ষার্থী আহত হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। রাতেই মামলা করা হয়। আটজন গ্রেফতার হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬