কারওয়ান বাজারে তরুণকে কুপিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
কারওয়ান বাজারে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কারওয়ান বাজারে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা © প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারে মো. ফারুক (২৫) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

ফারুকের বন্ধু বিজয় জানান, রাতে ছিট্টু, সাব্বিরসহ চার-পাঁচজন তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাছ বাজারে কাজ করতেন ফারুক। কারওয়ান বাজার মোলা বাড়ি এলাকায় স্ত্রী ও এক মেয়েসহ থাকতেন। দু’ভাইয়ের মধ্যে তিনি বড়। তার বাড়ি জামালপুর জেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে।

মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা
  • ১৭ এপ্রিল ২০২৬
মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬