নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
জেলা জজ কোর্ট, নোয়াখালী

জেলা জজ কোর্ট, নোয়াখালী © টিডিসি ফটো

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে দুই লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বর্তমানে আসামিরা বরখাস্ত এবং রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।  
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরি দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুই লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।

আরও পড়ুন: নির্যাতন করে ছাত্রলীগ, ক্ষমা করে কলেজ

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা হয়। পরে বিশেষ মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুদক আইনজীবী আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬