১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন © সংগৃহীত

১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভোলার চরনোয়াবাদ আনাস বিন আবদুল মালেক ইসলাম কমপ্লেক্স মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহ। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করেন স্বজনরা।

সংবাদ সম্মেলনে নিখোঁজের শ্বশুর মাওলানা আবদুস সহিদ বলেন, গত ৬ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টার দিকে মহিবুল্লাহ ওই মাদরাসায় ক্লাস নেন। ওই সময় সিভিল পোশাকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ১২ ফেব্রুয়ারি ভোলা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

এসময় নিখোঁজ মাদরাসা শিক্ষকের চাচা মো. বিল্লাল হোসেন ও তার ভাতিজা মো. রিয়াজসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬