মাইক ভাড়া করে মোবাইল চোরকে গালিগালাজ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
মাইকে চোরকে গালাগাল দেন ফয়েজ মিয়া

মাইকে চোরকে গালাগাল দেন ফয়েজ মিয়া © সংগৃহীত

বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করেছেন ভৈরবের এক পান ব্যবসায়ী। চোরকে গালিগালাজ করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই পান ব্যবসায়ীকে নিয়ে ভৈরব জুড়ে আলোচনা শুরু হয়।

জানা যায়, পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা। ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। এ ঘটনায় পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল দেন ফয়েজ মিয়া।

গতকাল সোমবার চোরকে গালিগালাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।

ফয়েজ মিয়া বলেন, 'আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।'

পুলিশের সহায়তা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে পারছি না। খুব ঝামেলায় আছি।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬