ট্রেনের ধাক্কায় তেজগাঁওয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

১১ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
ট্রেনের ধাক্কায় তেজগাঁওয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় তেজগাঁওয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু © ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাঈদ আব্দুল্লাহ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী  এ বছর বিজ্ঞান কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) তেজগাঁও রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেজগাঁও রেলস্টেশন এলাকায় হেঁটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুল্লাহ সাঈদ নামে মারা যান ওই শিক্ষার্থী। 

তিনি আরও বলেন, নিহত সাঈদের বাড়ি কক্সবাজারে। এ বছর বিজ্ঞান কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। ওই কলেজের হোস্টেলেই থাকতেন তিনি।

এসআই বলেন, তার পূর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close