বুশরার জামিন হবে কিনা, জানা যাবে আজ

০৮ জানুয়ারি ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের ওপর আদেশের তারিখ নির্ধারিত রয়েছে আজ রোববার। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৭ এর বিচারক তেহসিন ইফতেখার গত ৫ জানুয়ারি আদেশের জন্য আজকের তারিখ নির্ধারণ করেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেছিলেন, বুশরা এর সঙ্গে জড়িত না। গত ১৫ ডিসেম্বর ডিবি ও র‌্যব লেছে, ফারদিন আত্মহত্যা করেছেন। ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানাও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বুশরার জামিনে আপত্তি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, মামলায় বুশরা প্রধান আসামি। ঘটনার দিন রাত ১০টা পর্যন্ত ফারদিনের সঙ্গেই ছিলেন।

আরো পড়ুন: ঢাকার বাসায় অচেতন ঝুলছিল অপরাজিতা, মৃত ঘোষণা চিকিৎসকের

গত ৫ ডিসেম্বর নিম্ন আদালতের খারিজ আদেশের পর ফের জামিন আবেদন করেন বুশরা। গত ১৬ নভেম্বর বুশরার ৫ দিনের রিমান্ড শেষে জামিন আবেদন খারিজ হলে কারাগারে পাঠানো হয়। ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা এফআইআর দায়ের করার দুদিন পর ১০ নভেম্বর বুশরাকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিখোঁজ হওয়ার তিনদিন পর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পুরকৌশল বিভাগের ছাত্র ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ফারদিনের বন্ধু বুশরা ও অজ্ঞাত আসামি তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। বুশরা ও ফারদিন চার বছর ধরে পরিচিত ছিলেন বলে জানানো হয়েছে।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close