ঢাকার বাসায় অচেতন ঝুলছিল অপরাজিতা, মৃত ঘোষণা চিকিৎসকের

০৮ জানুয়ারি ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজধানীতে ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীতে ছাত্রীর লাশ উদ্ধার © প্রতীকী ছবি

রাজধানীর মুগদার গোলাপবাগে এক স্কুলছাত্রীর ঝুলন্ত নিথর দহে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই এলাকার একটি বাসা থেকে অপরাজিতা দাস (১৫) নামে ছাত্রীটিকে ঝুলন্ত ও অচেতন অবস্থায় পায় পরিবারের সদস্যরা।

মুগদা থানার এসআই নগেন্দ্র কুমার দাস বলেন, গোলাপবাগের ঋষিপাড়ায় নিজেদের বাড়ির দ্বিতীয়তলায় থাকত অপরাজিতা। শনিবার দুপুরে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আরো পড়ুন: তালাবদ্ধ ঘরের বিছানায় পড়ে ছিল মা-ছেলের অর্ধগলিত লাশ

তিনি জানান, পরিবারের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরাজিতার বাবা অজয় কুমার দাস জানান, মেয়ে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। দুই ভাইবোনের মধ্যে বড় ছিল সে। দুপুরে তার মা বাসার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে গলায় ফাঁস দেয় অপরাজিতা। 

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close