ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন শুনানি শেষ

০৫ জানুয়ারি ২০২৩, ০৩:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বুয়েট শিক্ষার্থী ফারদিনের বন্ধু বুশরা

বুয়েট শিক্ষার্থী ফারদিনের বন্ধু বুশরা © সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি তার বান্ধবি বুশরার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৭ এর বিচারক মো. তাহসিন ইফতেখার বিকেলে রায় ঘোষণা করবেন। 

শুনানির সময় বিবাদীপক্ষের আইনজীবী এ কে এম হাবিবুর রহমান আদালতকে বলেন, বুশরা এই ঘটনার সঙ্গে জড়িত না। গত ১৫ ডিসেম্বর ডিবি ও র‌্যাব আলাদা সংবাদ সম্মেলনে বলেছে যে ফারদিন আত্মহত্যা করেছেন। 

তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ ২ পক্ষের বক্তব্য শেষে আদালত বিকেলে রায় দেবেন বলে জানান। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী

এর আগে গত ১৬ নভেম্বর বুশরার ৫ দিনের রিমান্ড শেষে জামিন আবেদন খারিজ হলে তাকে কারাগারে পাঠানো হয়। ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা এফআইআর দায়ের করার পর গত ১০ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী বুশরাকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফারদিন নিখোঁজ হওয়ার প্রায় ৩ দিন পর গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। 

বুশরা ও ফারদিনের পরিচয় ছিল গত ৪ বছর ধরে পরিচিত ছিলেন। মামলার এজাহারে বলা হয়, ফারদিনের বান্ধবি বুশরা ও অজ্ঞাত এক আসামি তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। বুশরা ও ফারদিন গত ৪ বছর ধরে পরিচিত ছিলেন।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081