বাড়ির আঙিনায় ঝুলছিল প্রধান শিক্ষকের মরদেহ

০৫ জানুয়ারি ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
শ্যামনগরে আবুল বাশার নামে এক প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে

শ্যামনগরে আবুল বাশার নামে এক প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

শ্যামনগর উপজেলায় আবুল বাশার নামে এক প্রধান শিক্ষকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর এলাকার ভাড়া বাসার আঙিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। জানা গেছে, দুপুর ১টার দিকে আবুল বাশারের স্ত্রী ফার্মেসিতে ওষুধ কিনতে যান। তার সন্তান যায় কৈখালী বাজারে। এ সময়ে স্থানীয় শিশুরা খেলার ক্রিকেট বল খুঁজতে বাড়িতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close