সেচের পাম্পে ওড়না পেঁচিয়ে মৃত্যু স্কুলছাত্রীর

২৭ ডিসেম্বর ২০২২, ১০:২৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
সেচ পাম্পের প্রতিকী ছবি

সেচ পাম্পের প্রতিকী ছবি © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে সেচ যন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াশপি বেগম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন।

জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নিহত ইয়াশপি বেগম। ইয়াশপি বেগম একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইয়াশপি বেগম চাচির সঙ্গে আখাউড়া উপজেলার রাণীখার এলাকায় তার ফুফুর বাড়িতে দাওয়াত খেতে যায় মঙ্গলবার দুপুরে। তারা দাওয়াত শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি এলাকায় মেঠোপথে মাটিতে পড়ে যায়। একই সময়ে মেঠোপথের পাশে থাকা সেচ যন্ত্রের পাখায় ওড়না পেঁচিয়ে গেলে নিহতের তার শরীর সেচ যন্ত্রের সঙ্গে আটকে যায়।

তিনি আরও বলেন, সেচ যন্ত্রের সঙ্গে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে শ্যালো মেশিন চালক মজনু মিয়া গা-ঢাকা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা তিনি।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close