বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূলহোতা নাকিব ওসমান

ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূলহোতা নাকিব ওসমান © সংগৃহীত

আইইএলটিএসের স্কোর বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের মূলহোতা নাকিব ওসমানকে (৩৬) গ্রেপ্তার করেছে সিআইডি। আজ সোমবার (২৬ ডিসেম্বর) মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আইইএলটিএসের স্কোর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে’-এমন একটি অভিযোগ আগে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে।

সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টার অভিযোগটি নিয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, একটি চক্র ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে সহজে আইইএলটিএস স্কোর ৮ এর উপরে পাইয়ে দেওয়ার লোভনীয় বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে শিক্ষার্থীরা তাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সিক্রেট গ্রুপের ইনবক্সে যোগাযোগ করলে চক্রটি আগ্রহী প্রার্থীদের টার্গেট করে বিনা পরীক্ষায় আইইএলটিএসে ৮ এর অধিক স্কোর পাওয়ার নিশ্চয়তা দেয়। এভাবে প্রতারণা করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন : সর্বজন বিপ্লবী দলের প্রধান মুক্তিযোদ্ধা ইনামুল হককে কৃষকলীগ নেতার চড়

সিআইডি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওসমান ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। শুধু আইইএলটিএসের স্কোর বাড়ানোই নয়, বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেটও তৈরি করতেন তিনি। তার সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারী জড়িত রয়েছেন।

শিক্ষার্থীরা বাইরের দেশে যেসব বিষয়ে পড়তে আগ্রহী, ওই সব বিষয়ের ভুয়া সার্টিফিকেট দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অসাধু শিক্ষকের সহায়তায় তৈরি করে টাকার বিনিময়ে বিক্রি করতেন ওসমান। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিআইডি।

কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬