রিকশায় বাসের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে

মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকায় রিকশায় বিআরটিসির বাসে ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মিরপুর ১ নম্বরে এ দুর্ঘটনা ঘটে।

সাড়ে তিন বছরের শিশুটির নাম রাইসা। এ ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। চালক আল আমিনকেও আটক করা হয়েছে।

আরো পড়ুন: প্রেমে বাধা দেওয়ায় গলায় ফাঁস নিলেন কলেজছাত্র

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, মা রিকশায় করে শিশু রাইসাকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিআরটিসির একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে শিশুটি মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে।

এসআই নুর আলম বলেন, আহত অবস্থায় রাইসাকে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬