কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ PM
কুষ্টিয়ায় ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তথ্য উপদেষ্টা

কুষ্টিয়ায় ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তথ্য উপদেষ্টা © টিডিসি সম্পাদিত

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠে আরেক স্কুলছাত্র ইমনের বিরুদ্ধে। এ ঘটনায় অপরাধ দমন ও বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দায়িত্ব নিয়ে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেউ জামিনে মুক্তি পেয়ে আবার আরেকজনকে হত্যা করছেন। কুষ্টিয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তিনি আবার জামিন পেয়ে যাবেন, যদিও বিষয়টি আমি নিশ্চিত নই। জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি আমাদের বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার সময়ে একটি কর্তৃত্ববাদী সরকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তিনি নিজেই রাষ্ট্র হয়ে গিয়েছিলেন। পার্লামেন্টসহ সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। আমরা কেঁদে কেঁদে আপার কাছে বিচার চাইতাম।

তিনি আরও বলেন, আমরা জনগণকে একটি বিষয় বোঝাতে চাই, রাষ্ট্রের ক্ষমতার পৃথকীকরণ (Separation of Power) রয়েছে। বিচার বিভাগ বিচার বিভাগের মতোই কাজ করে। সরকার অনেক মামলায় হারে। যারা আদালতের প্রতিবেদন করেন, তারা জানেন, আদালতে যত রিট হয়, তার অসংখ্যটিতে সরকার হেরে যায়। আমি নিজেও মন্ত্রণালয়ের কাজে যুক্ত থাকতে গিয়ে কয়েকটি ক্ষেত্রে দেখেছি, আমরা পরাজিত হচ্ছি। বিচার বিভাগ একটি স্বাধীন জায়গা। রাষ্ট্রের একটি অংশ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই।

সরকারের দায়িত্ব নিয়ে তিনি বলেন, তবে জনগণকে বুঝতে হবে, সরকারের যে দায়িত্বটুকু রয়েছে, সরকার তা যথাযথভাবে পালন করছে কি না। সরকার অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে কাজ করছে কি না, অপরাধীকে গ্রেপ্তার করছে কি না, অপরাধ সংঘটিত হলে সঠিকভাবে তদন্ত করছে কি না এসব নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
ডিএমপির ২ থানার ওসি বদল ও ডিবির ২ কর্মকর্তাকে বদলি 
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
পাবনায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বেড়া কলেজে তালা
  • ১০ নভেম্বর ২০২৬
রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অ…
  • ১০ নভেম্বর ২০২৬
৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950