রাজধানী

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ PM
গ্রেপ্তারকৃত যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)।

গ্রেপ্তারকৃত যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। © সংগৃহীত

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। দিপু যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950