রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ PM
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

একতলা ভবনের একটি দোকানঘরে এই কার্যালয়টি খোলা হয়েছিল। সেটি পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, ‘সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে আমাদের কয়েকটি দলীয় কার্যালয় আছে। এরমধ্যে আজিজপুরের এটিই সবচেয়ে বড় ছিল। এ জন্য এটিকেই টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
বিএইউএসটিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের ‘গুলির…
  • ১০ নভেম্বর ২০২৬
গত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফল উচ্চশিক্ষ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950