টেস্ট পরীক্ষায় ফেল করার পর পাওয়া গেল স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

০৮ ডিসেম্বর ২০২২, ১২:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
স্কুলছাত্র রাহিম হোসেন মুন্না

স্কুলছাত্র রাহিম হোসেন মুন্না © সংগৃহীত

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করার পর নোয়াখালীর চাটখিল উপজেলায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বসত ঘরে শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে ‘আত্মহত্যা’ করে বলে জানা গেছে।

নিহত রাহিম হোসেন মুন্না (১৬) উপজেলার বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট গ্রামের বোদা হাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে ফেল করে। এরপর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

আরো পড়ুন: আর্জেন্টিনার সমর্থকদের দু’পক্ষের সংঘর্ষে তরুণের মৃত্যু

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মুন্না এসএসসির টেস্ট পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করে। স্থানীয়দের ভাষ্যমতে পরীক্ষায় ফেল করায় হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬
দুপুরের ছোট্ট ভাত ঘুমে বাড়ে কর্মক্ষমতা, কমে মানসিক চাপ
  • ৩০ জুন ২০২৬
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেব কুবির স্বীকৃতি
  • ৩০ জুন ২০২৬
চলতি মাসে বেশি আসছে বিদ্যুৎ বিল, করণীয় জানাল মন্ত্রণালয়
  • ৩০ জুন ২০২৬
আর্সেনিক দূষণের ঝুঁকিতে দেশের ১১ ভাগ মানুষ : মির্জা ফখরুল
  • ৩০ জুন ২০২৬