১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশির বিরুদ্ধে মামলা

১০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ PM
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশির বিরুদ্ধে মামলা

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশির বিরুদ্ধে মামলা © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ের নামে প্রতারণা এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৮ নভেম্বর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সেন্টু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, প্রতিবেশী সেন্টু ভূঁইয়া তাঁর নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে ও জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে গত অক্টোবর মাসে টানা চার দিন তাঁকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বরিশাল আদালতে নিয়ে যান সেন্টু ভূঁইয়া। সেখানে কোর্ট ম্যারেজের নামে বিয়ের কাগজপত্র তৈরি করা হয়। এরপরও স্ত্রী পরিচয়ে তাঁর ওপর একাধিকবার শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

তবে অভিযুক্ত সেন্টু ভূঁইয়ার দাবি, বরিশালের একজন আইনজীবীর মাধ্যমে তাঁরা কোর্ট ম্যারেজ করেছেন। বিষয়টি গোপন রেখে ওই ছাত্রীকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

সেন্টু ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হলে গত ৮ নভেম্বর বিকেলে স্থানীয় লোকজন তাঁকে চাপ দেন। একপর্যায়ে তিনি বিয়ের বিষয়টি স্বীকার করেন। ওই দিন সন্ধ্যায় নতুন শ্বশুরবাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করেন।

এদিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। সোমবার সকালে ওই ছাত্রীকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলার পর অভিযুক্ত সেন্টু ভূঁইয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

গোয়েন্দা দপ্তর থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
এবার দেড় মাস পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950