মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদিক কায়েম

১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ PM
ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম © টিডিসি ফটো

স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাবির একাধিক জায়গায় ককটেল হামলার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাদিক কায়েম। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে কি কেউ আছে? আমার তো মনে হচ্ছে তার জানাজা পড়ার টাইম হয়ে গেছে।’
‎
‎বর্তমান বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, গত দুই বছর ধরে আমরা বারবার বলছি, ক্যাম্পাসে আমাদের ভাই-বোনদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তাদের তালিকা আমরা ডাকসুর প্যাডে প্রশাসনকে দিয়েছি। কিন্তু বর্তমান বিএনপি পন্থী প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
‎
‎ব্যর্থতার দায় নিয়ে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে সাদিক কায়েম বলেন, ‘দিনে দুপুরে এফবিএসসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, অথচ আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আপনাদের পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।’ এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, গত আট মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ মিলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত করছে।
‎
‎সংবাদ সম্মেলনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসু ভিপির সম্পৃক্ততা থাকতে পারে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের এমন অভিযোগের জবাব দিয়ে একে ‘দায় চাপানোর রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এদের রাজনীতি হচ্ছে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়া। এই ককটেল ফাটানোর দায়ে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই অ্যারেস্ট করা দরকার। তারেক রহমানও কোনোভাবে আছে কিনা সেটাও দেখা দরকার। দেশজুড়ে ফ্যাসিবাদের দোসরদের হামলার ঘটনায় ব্যর্থতার দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
‎
‎তিনি আরও বলেন, এই বাংলার জমিনে আর ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি হবে না। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি খালাস হয়ে গেছে এবং ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ হয়েছে। এখন আমাদের মূল দায়িত্ব হাসিনাকে বাংলার জমিনে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা।

আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950