লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রীর

০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু © প্রতীকী ছবি

চাঁদপুর মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে মুক্তা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী। দুর্ঘটনায় আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (৫ ডিসেম্বর ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী মুক্তা। সকালে শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য লালপুর বেড়িবাঁধে লেগুনা থেকে নামার সময় সে ছিটকে পড়ে আহত হয়।

এ ঘটনায় গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬