ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

২৯ নভেম্বর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম নামের এক প্রধান শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামীকে।

রায়ে আদালত বলেছেন, আসামিকে ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে হবে। ওই অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী ছাত্রীকে দেওয়া হবে। মঙ্গলবার রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এই রায় দেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলের আকার বাড়ছে

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রধান শিক্ষক আবদুর রহিম। ঘটনার ৯ দিন পর লংগদু থানায় এ বিষয়ে মামলা হয়। ওই বছরের ২৮ নভেম্বর পুলিশ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী রাজীব চাকমা বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায়। উক্ত রায়ের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে। আসামিপক্ষের আইনজীবী মোখতার আহম্মদ বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬