ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, প্রেমিকের সঙ্গে বোনও গ্রেপ্তার

২৬ নভেম্বর ২০২২, ১২:২৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
ধর্ষণের অভিযোগে কলেজছাত্র ও তার বোন গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে কলেজছাত্র ও তার বোন গ্রেপ্তার © প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের কথা বলে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে প্রেমিক ও তার সহযোগী হিসেবে বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার  রাতে প্রেমিক রিদয় ব্যাপারী (২০) এবং শুক্রবার তার বোনকে গ্রেপ্তার করা হয়। উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিদয় ব্যাপারী।

মামলা সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন রিদয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিদয় বিয়ের কথা বলে গত ৫ মে ভগ্নিপতির বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও করেন। ভিডিওর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন স্কুলছাত্রীকে।

আরো পড়ুন: স্ত্রীর করা নির্যাতনের মামলায় কারাগারে প্রধান শিক্ষক

পরে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ১৪ ও ২০ নভেম্বর ছাত্রীর নামে ফেসবুকে আইডি খুলে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ইন্দুরকানী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক গণমাধ্যমকে জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রিদয় ব্যাপারী ও তার বোনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence