জন্মসনদে স্বাক্ষর আনতে গিয়ে ধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী

১২ নভেম্বর ২০২২, ০৯:২০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
জন্মসনদে স্বাক্ষর আনতে গিয়ে ধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী

জন্মসনদে স্বাক্ষর আনতে গিয়ে ধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থী © টিডিসি ফটো

বাবার জন্মসনদের সংশোধনীর জন্য স্বাক্ষর আনতে গিয়ে ইউপি সদস্য কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার(১০ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণনগর গ্রামে। অভিযুক্ত শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আনোয়ার হোসেন।

ঘটনার পরদিন শুক্রবার (১১ নভেম্বর) মেয়েটির মা বাদী হয়ে সারুটিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: ছাগল চুরির সময় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণধোলাই

মামলার এজাহার বলা হয়েছে, ঘটনার দিন মেয়েটি তার বাবার জন্মসনদের সংশোধনীতে স্বাক্ষর আনতে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়ি যায়। এ সময় স্বাক্ষর দেওয়ার কথা বলে তাকে বাড়ির দোতলায় নিয়ে তাকে ধর্ষণ করেন ইউপি সদস্য আনোয়ার। বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায় ওই এসএসসি পরীক্ষার্থী। 

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুরদাস মণ্ডল জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে মেয়ের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী করা হয়েছে সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আনোয়ার হোসেনকে। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence