ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলায় শিক্ষক গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২২, ১০:৫৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © টিডিসি ফটো

কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় বগুড়ায় জিন্নাতুল ইসলাম (৫৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষককে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকসূত্রাপুর রানারসিটি আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

মামলার এজাহারের বলা হয়েছে, ভুক্তভোগী কলেজছাত্রী প্রায় চার বছর ধরে জিন্নাতুল ইসলামের কাছে প্রাইভেট পড়েন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগকে কাজে অভিযুক্ত ওই শিক্ষক লাগিয়ে ওই শিক্ষার্থীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, ওই শিক্ষক ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। এভাবে দীর্ঘদিন ধরে শারীরিক তাকে নির্যাতন করেন। গত ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ তাকে ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে জানান ভুক্তভোগী কলেজছাত্রী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আরও জানান, অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে ওই ছাত্রীকে ডেকে নেন জিন্নাতুল। সেখানে সন্তান নষ্টের জন্য চাপ দেন। এ ছাড়া তাকে মারধরও করা হয় বলেও জানান তিনি।

ওসি জানান, মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থী এসব অভিযোগ নিয়ে সদর থানায় আসেন। তার অভিযোগের ভিত্তিতে সন্ধ্যার দিকে জিন্নাতুলকে নিজ বাসা থেকে আটক করা হয়। রাতে এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ জিন্নাতুল ইসলামকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence