তরুণীকে ধর্ষণের দায়ে এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

২৯ অক্টোবর ২০২২, ০২:৪৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
নকলা থানা

নকলা থানা © ফাইল ছবি

শেরপুরের নকলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গনপদ্দী ইউনিয়নের গজারিয়ার কিংকরপুর পূর্বপাড়ার গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো.জুলফিকার পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা। পাঁচকাহনিয়া টেকনিক্যাল কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী জুলফিকার। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান এসব জানান।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ১৯ বছর বয়সী ওই মেয়েটি কিছুদিন আগে তালাকপ্রাপ্ত হয়ে স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়িতে চলে আসে। মেয়ের বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাড়িঘর ফাঁকা থাকায় সন্ধ্যা ৭টার দিকে মেয়েটির শোবার ঘরে একা পেয়ে জুলফিকার তাকে ধর্ষণ করে। ঘটনার পর রাতেই থানায় এসে ওই তরুণী জুলফিকারের নামে মামলা করলে পুলিশ জুলফিকারকে গ্রেপ্তার করেন।

ওসি মুশফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়েছে। আমরা মেয়েটির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে রাতেই জুলফিকারকে গ্রেপ্তার করেছি। সকালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ট্যাগ: ধর্ষণ
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence