ভাড়া বাড়িতে কিশোরীকে ধর্ষণ, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

২৮ অক্টোবর ২০২২, ১২:৪৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার

কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার © সংগৃহীত

মাদারীপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অেক্টোবর) সকালে উপজেলার পূর্ব ছিলারচর এলাকার নিজ বাড়ি থেকে বাবুল সরদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ছিলারচর ইউপির সাবেক চেয়ারম্যান।

মামলার বিবরণে জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোরী পরিবারের সঙ্গে বাবুল সরদারের বাসায় ভাড়া থাকতো। মা একটি স্কুলের অফিস সহায়ক, বাবা দিনমজুর। মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাসায় রেখে তারা কাজে যেতেন। 

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাবুল সরদার ওই কিশোরীর ঘরে যায়। পরে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ ওঠে। ওইদিন সন্ধ্যায় মা-বাবা বাড়িতে আসলে বিষয়টি বুঝতে পেরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে তাকে। 

আরো পড়ুন: রাবি ছাত্রের লাশ তুলে ময়নাতদন্ত দাবি সাবেকদের

ঘটনার পরদিন কিশোরীর মা মাদারীপুর সদর মডেল থানায় বাবুল সরদারকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। 

কিশোরীর বাবা বলেন, বাবুল সরদার আমার স্ত্রীকে মামলা তুলে নিতে ভয় দেখায়। কিন্তু আমরা তার কথা শুনিনি। মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে তার বিচার চাই। কোনো আপোষ চাই না।

সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence