শিক্ষা কর্মকর্তাকে মারধর: অপারেটর বরখাস্ত

২৬ অক্টোবর ২০২২, ১২:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তাকে মারধর

নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তাকে মারধর © সংগৃহীত

গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণে শিক্ষকদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর হামলার ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্টি অপারেটর মোহাম্মদ ছাকায়াত হোসনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৬ অক্টোবর (রোববার) রাতে উপজেলার ওছখালীতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান (৩৯) হামলার শিকার হন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। তিনি বলেন, বুধবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজোয়ান হায়াত স্বাক্ষরিত চিঠিটি মেইলে পেয়েছি।   

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-৩ এর (খ) ধারা অনুযায়ী উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্টি অপারেটর মোহাম্মদ ছাকায়াত হোসনের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সরকারি চাকুরী আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক ডাটা এন্টি অপারেটর মোহাম্মদ ছাকায়াত হোসনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাব্যবস্থায় রুপান্তর ঘটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা কর্মকর্তা কামরুল গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৮ থেকে ৯ জন মুখোশধারী ব্যক্তি তার পথ আটকায়। এরপর তারা কামরুল হাসানকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। এর আগে উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটর ছাকায়াত হোসেন গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের কাছে ‘৫০০ টাকা করে চাঁদা’ দাবি করেন। তাতে রাজি না হওয়ায় এক শিক্ষককে ‘মারধর করেন’ ছাকায়েত। এ ঘটনার ছাকায়েতের বিচার চেয়ে সোমবার শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসে স্মারকলিপি দেন। 

এ ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটর ছাকায়াত হোসেন এবং নাম না জানা আরও ৮ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করা হয়েছে। 

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬