সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

১০ অক্টোবর ২০২২, ০৮:০৭ PM
রাশেদুল ইসলাম রিফাত

রাশেদুল ইসলাম রিফাত © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রিফাত চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

রিফাত উপজেলার কুড়িপাইকা গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শাহ আলমের ছেলে। নিহতের ফুফাতো ভাই মো. রুবেল আহমেদ রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন জানান, আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিফাত জানান, গত ৫ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত আহত হন। সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের চিনাইর এলাকায় নতুন হওয়া স্পিড ব্রেকারের একটিতে নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত গুরুতর আহত হন। পরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দুপুরে মারা যান। 

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬