কমলাপুরে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

০৮ অক্টোবর ২০২২, ০১:৩৪ PM
কমলাপুর

কমলাপুর © ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৭)। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

জানা গেছে, শুক্রবার (৭ অক্টোবর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।

রেল সূত্র জানিয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে এক নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence