বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

০৫ অক্টোবর ২০২২, ০৯:২৩ PM
কবিরহাট থানা

কবিরহাট থানা © ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে বিয়ের অনুষ্ঠানে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই অভিযুক্ত টিপু (২৫) ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন।     

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ২টার দিকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।  

অভিযুক্ত টিপু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালিপাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক এবং ওই কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই-বোন। গতকাল মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরের মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে আসেন। পরে টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তারপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে টিপু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। 
 
ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।  পুলিশ  অভিযুক্ত যুবককে গ্রেপ্তারেরর চেষ্টা চালাচ্ছে।

ট্যাগ: ধর্ষণ
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence