কলেজছাত্রীকে ধর্ষণ, বাকি জীবন জেলে কাটাতে হবে যুবকের

০৪ অক্টোবর ২০২২, ১১:৫৯ AM
কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত © প্রতীকী ছবি

নড়াইলে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় চয়ন বিশ্বাস (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ সোমবার (৩ অক্টোবর) বিকেলে এ রায় ঘোষণা করেন।
 
চয়ন সদর থানার কোড়াগ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময়আদালতে উপস্থিত ছিলেন তিনি । আদালত সূত্রে জানা গেছে, চয়ন বিশ্বাস পূর্ব পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ৩১ অক্টোবর ওই কলেজছাত্রীকে পার্কে নিয়ে যান। সেখানে ওই ছাত্রী অসুস্থ বোধ করলে নিজ বাড়িতে নিয়ে যান চয়ন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হাসপাতালে রেখে পালাল প্রেমিক

ওই দিন বাড়িতে কেউ না ছিলেন না। এ অবস্থায় ওই যুবক ছাত্রীটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ৫ নভেম্বর মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ছয়জনের সাক্ষ্যগ্রহন শেষে চয়ন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence